এ বছর পুলিৎজার পেল যারা

চলতি বছরে সাংবাদিকতায় নোবেল খ্যাত পুরস্কার পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে।

ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এছাড়া লেখক বার্বারা কিংস্লোভার এবং হার্নান দিয়াজের মতো বিশেষ ব্যক্তিরাও এ পুরস্কার অর্জন করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে ২০২৩ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে এ বছর পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ড নিজেদের দখলে রেখেছে এপি। এ ছাড়া ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগেও পুরস্কার জিতেছে তারা। অন্যদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং (আন্তর্জাতিক বিষয়ে প্রতিবেদন) বিভাগে সেরার পুরস্কার জিতেছে নিউইয়র্ক টাইমস। মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে খবরাখবর তুলে ধরায় পুরস্কৃত করা হয়েছে তাদেরকে।

এ ছাড়া ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগেও পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। এ নিয়ে পুলিৎজারের ইতিহাসে মোট ১৩৭টি পুরস্কার পেল সংবাদমাধ্যমটি।

যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের ফলে ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছেন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ক্যারোলিন কিচেনার। একই সংবাদমাধ্যমের হয়ে ফিচার রাইটিং বিভাগে পুরস্কার পেয়েছেন এলি স্যাসলো। বর্তমানে তিনি নিউইয়র্ক টাইমসে কাজ করছেন।

লোকাল রিপোর্টিং ও কমেন্টারি বিভাগ দুটিতে পুলিৎজার পুরস্কার পেয়েছে আলাবামা অঙ্গরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এএল ডটকম। দুটি পুলিৎজার পুরস্কার পেয়েছে সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস। একটি ব্রেকিং নিউজ বিভাগে, অপরটি ফিচার ফটোগ্রাফি বিভাগে। আর অনুসন্ধানীমূলক প্রতিবেদন বিভাগে পুরস্কার জিতেছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

অন্যদিকে সাহিত্যে এবার পুরস্কার জিতেছে ব্রেভারলি গেগ, রবার্ট স্যামুলেয়স, তোলিউস ওলোরোনিপা, সানাজ তোসি, কোয়ি ফ্রিডম, বার্বারা কিংস্লোভার এবং হার্নান দিয়াজ।

যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.