যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা দেশের প্রচলিত আইনানুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

আজ শুক্রবার বিকেলে সিলেটে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে তাদের বিশেষ নজর আছে। আমরা একটি আদর্শ দেশ হয়েছি। তারা চায় আমাদের যে নির্বাচন হবে, সেটা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।’

তিনি আরও বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকার চায় না। আমাদের দেশে যে আইন আছে, সে আইনে ইলেকশন চায়। আর আমরা তাদের জানিয়েছি যে, আমরা কী কী করেছি স্বচ্ছ নির্বাচনের জন্য। ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছি, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেছি, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি- শুনে তারা খুশি হয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.