মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক

 

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতা। বৈঠকের ব্যাপারে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

আজ সকাল পৌনে ১১টায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ঘণ্টাখানেক অবস্থানের পর বাসা থেকে বেরিয়ে যান তারা। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি বৈঠকে অংশ নেয়া বিএনপির কোন নেতা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.