বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির গ্রেফতার

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস। তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে আজ বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.