বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী এবং মালিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই অর্থ এর মধ্যেই তাদের মোবাইলে পৌঁছে গেছে।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ এপ্রিল তিনি বলেন, রমজানে ব্যবসায়ীদের কষ্ট ও কান্না সহ্য করা যায় না। আমরা সাধ্যমতো তাদের সাহায্য ও ক্ষতির মূল্যায়ন করব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.