আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। গতকাল সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বৈঠক করে প্রার্থী চূড়ান্ত করেন দলের কো-চেয়ারম্যানরা। তবে গাজীপুর ছাড়া বাকি চার সিটির প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন। বাকি চার সিটি- সিলেট, বরিশাল, খুলনা ও রাজশাহীতে মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। এ বিষয়ে আমাদের সময়কে তিনি বলেন, ‘আমাদের প্রার্থী চূড়ান্ত করা আছে। পরিস্থিতি বুঝে অন্য প্রার্থীদের নাম ঘোষণা করব।’
জি এম কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম
জহির, চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, খলিলুর রহমান খলিল, যুগ্ম মহাসচিব মঞ্জুর হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম দপ্তর সমরেশ ম-ল মানিক, কেন্দ্রীয় নেতা রেজাউল করিম, সোহেল রহমান ও জাকির হোসেন।

