দেশবিরোধী ষড়যন্ত্র করায় প্রথম আলোর বিরুদ্ধে মামলা হয়েছে: তথ্যমন্ত্রী

 

 

দৈনিক প্রথম আলো দেশবিরোধী ষড়যন্ত্র করায় মামলা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘স্বাধীনতা দিবসে প্রথম আলো যা করেছে, তা দেশবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা সরাসরি অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য কোনো ঘটনা মেলানোর সুযোগ নেই।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংবাদমাধ্যমের প্রতি সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রতি অনুরোধ প্রথম আলোর সঙ্গে অন্য ঘটনা মেলানো যাবে না।
নাগরিকদের নিরাপত্তার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আদলে আইন রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের এ আইনের বিধান আপডেট করেছে। তাই যারা এ আইন নিয়ে সমালোচনা করছেন, তাদের উচিত নিজের দেশের দিকে তাকিয়ে সমালোচনা করা।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.