‘একান্ত ব্যক্তিগত’ স্মৃতি নিয়ে আত্মজীবনী লিখছেন মালালা ইউসুফজাই

এবার নতুন বই নিয়ে কাজ করছেন বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। নতুন আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

আত্মজীবনীতে এবার নিজের কিছু একান্ত ব্যক্তিগত স্মৃতি তুলে আনা হবে যা কখনো প্রকাশিত হয়নি বলে জানিয়েছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মালালা ইউসুফজাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালালা লেখেন- ‘আমার নতুন বই নিয়ে কাজ করছি, এটা জানাতে পেরে আমি খুব উচ্ছ্বসিত।’

তিনি আরো বলেন, গত কয়েক বছরে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে আমার জীবন। এর মধ্যে স্বাধীনতা যেমন ছিল, তেমনি ছিল সঙ্গী খোঁজার বিষয়টি। সবচেয়ে বড় বিষয়, নিজেকে খুঁজে পাওয়া।’

২০১৩ সালে তরুণ এই অধিকারকর্মী ‘আই অ্যাম মালালা’ নামে প্রথম বই প্রকাশ করেন। বইটি আন্তর্জাতিকভাবে ‘বেস্ট সেলারের’ স্বীকৃতি পেয়েছিল। ২০১৭ সালে শিশুদের জন্য লিখা মালালার দ্বিতীয় বই প্রকাশিত হয়। এ ছাড়া শরণার্থীদের অভিজ্ঞতা নিয়ে মালালার লেখা তৃতীয় বই ‘উই আর ডিসপ্লেসড’ ২০১৮ সালে প্রকাশ হয়।

প্রথম বই প্রকাশের এক বছর পর সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা ইউসুফজাই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.