বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা রাশিয়ার

 

প্রতিবেশী ও মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এ ঘোষণা দেন তিনি।

পুতিন বলেন, ‘এখানে অস্বাভাবিক কিছু নেই। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এটা করছে। মিত্রদেশগুলোতে অনেক আগেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে তারা।’

বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘আমরা দুই দেশ (যুক্তরাষ্ট্রের মতো) একই কাজ করব বলে একমত হয়েছি।’

সম্প্রতি ইউক্রেনে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেছিলেন, ‘এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে।’ এর পরপরই শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.