দেশের পরিস্থিতি ভয়ঙ্কর : আ স ম রব

 

 

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে আ স ম রব বলেন, দেশের পরিস্থিতি ভয়ঙ্কর । বাংলাদেশে বর্তমানে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিন মানুষ নিহত হওয়া অর্থ্যাৎ অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ এখন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এগুলোকে দুর্ঘটনা বলে সরকারের দায় দ্বায়িত্ব  অস্বীকার করার কোন সুযোগ নেই।
এরআগে গত বছর ৪ঠা জুন চট্টগ্রামের বিএম ডিপোতে বিস্ফোরণে ৫০ জন নিহত এবং ৬০ জনের মতো গুরুতর আহত হন।  এ বছরের গত ৪, ৫ এবং ৭ই মার্চ  একাধিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিদ্দিক বাজারের বিস্ফোরণে ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন। এ ধরনের ঘটনা ঘটার পর তদন্তপূর্বক রহস্য উদঘাটন করতে হবে। যাতে পরবর্তীতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

দ্রুত নিরপেক্ষ তদন্ত করে সঠিক রহস্য উদঘাটন করে, কাদের ব্যর্থতা, তা নির্ধারণ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিহত ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিত করে জনগণকে অবহিত করতে হবে। সরকারের অব্যবস্থাপনাজনিত অবহেলায় আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই।  ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা বিবৃতিতে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.