ইউক্রেন যুদ্ধের কারণে রোহিঙ্গা সংকট থেকে মনযোগ সরিয়ে নিচ্ছে বিশ্ব : প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনে যুদ্ধ এবং সেখানকার শরণার্থী সংকট বাংলাদেশের রোহিঙ্গা সংকট থেকে বিশ্বের মনোযোগ সরিয়ে নিচ্ছে। যে কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান করা আরও কঠিন হচ্ছে।

তিনি বলেন, পুরো ফোকাস এখন ইউক্রেনের শরণার্থীদের দিকে।

কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহের ৫ম জাতিসংঘ সম্মেলনের ফাঁকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি এবং সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীর ভবিষ্যৎসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আল জাজিরার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ প্রসঙ্গ তোলেন।

এর আগে, সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতারে পৌঁছান শেখ হাসিনা এবং বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেন, মিয়ানমার তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক নয়।

আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকারের একটি সংক্ষিপ্ত অংশ ইতোমধ্যেই সম্প্রচারিত হয়েছে। পূর্ণাঙ্গ সাক্ষাৎকার শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় সম্প্রচার করা হবে।

শেখ হাসিনা বলেন, মানবিক কারণে মিয়ানমারে নিপীড়ন, হত্যা ও ধর্ষণের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সে সময় আমরা তাদের জন্য দুঃখ অনুভব করে সীমান্ত খুলে দিয়েছি, আশ্রয়, চিকিৎসা নিশ্চিত করেছি। পাশাপাশি প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের সঙ্গেও কথা বলতে শুরু করি। দুর্ভাগ্যক্রমে তারা ইতিবাচক সাড়া দিচ্ছে না। তবে, রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে।

রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক অগ্নিকাণ্ড এবং আগুনে ১২ হাজারের বেশি রোহিঙ্গার আশ্রয় হারানো প্রসঙ্গে তিনি বলেন, আসলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। তারা নিজেদের মধ্যে লড়াইরত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.