বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

 

 

রাজধানীতে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে পদযাত্রা করবে বিএনপি। আজ দুপুর ২টায় রাজধানীর শ্যামলী মাঠ থেকে পদযাত্রা শুরু মোহাম্মদপুর বেড়িবাঁধে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এরইমধ্যে পদযাত্রায় অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন । এরআগে  গত ৭ই ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৯ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৃথক দুটি পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে ৯ই ফেব্রুয়ারির পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.