পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করে দিলেন, দেশ এখন ‘দেউলিয়া’

দেশে এক লিটার দুধের দাম ২৫০ টাকা। এক সময় রোজের খাবারে যা থাকত, সেই মুরগির দামও সাধ্যের বাইরে। এক কেজি মুরগির মাংসের দাম ৭৮০ টাকা। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করে দিলেন, দেশ এখন ‘দেউলিয়া’। নাগরিকদের নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি।

সিয়ালকোটে একটি সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা খাজা আসিফ জানিয়েছেন, লোকজন নিশ্চয়ই শুনেছেন যে, দেশ দেনার দায়ে ডুবেছে। আর্থিক সঙ্কট চরম হয়েছে। যা শুনেছেন, তা একেবারে ঠিক।

পাকিস্তানে এখন খাবার জল, আটা, ময়দার দামও লাগামছাড়া। সাধারণ মানুষের মাথায় হাত। এই পরিস্থিতিতে আসিফ জানালেন, পাকিস্তান ‘দেউলিয়া’ হওয়ার পথে হাঁটছে এমন নয়, ‘দেউলিয়া’ হয়ে গিয়েছে। তাঁর কথায়, ‘‘আমরা এক দেউলিয়া দেশের বাসিন্দা। লোকজন বলছে পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে হাঁটছে এবং সেখানে আর্থিক সঙ্কট চরমে। আসলে দেশ দেউলিয়া হয়ে গিয়েছে। এ বার আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে।’’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.