দ্রুত যুদ্ধবিমান ও ভারি অস্ত্র পাঠান: ফ্রান্সে জেলেনস্কি

messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

ইউরোপে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত ইউক্রেনে যুদ্ধবিমান ও ভারি অস্ত্র পাঠাতে ইইউভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এনডিটিভির।

জেলেনস্কি বলেন, যত দ্রুত অস্ত্র সরবরাহ করা হবে, তত দ্রুত রাশিয়ার আগ্রাসন বন্ধ করা সম্ভব।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ ফ্রান্স। দেশটিতে সফররত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা শোনালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

যুক্তরাজ্যের সফর শেষ করে বুধবার ফ্রান্সের উদ্দেশে বিমানে উড়াল দেন জেলেনস্কি। প্যারিসের ওরলি বিমানবন্দরে অবরতণের বিষয়টি নিশ্চিত করে ফরাসি সরকার। তাকে অভ্যর্থনা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো। এর পরই সাক্ষাতের জন্য নিয়ে যাওয়া হয় শঁজ এলিজে। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ।

যুদ্ধ শুরুর পর একসঙ্গে তিন নেতার প্রথম সাক্ষাৎ এটি। যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, আমরা ইউক্রেনের পাশে আছি, দেশটির বিজয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এই যুদ্ধে জয়ের জন্য ফ্রান্স এবং তার মিত্রদের ওপর নির্ভর করতে পারে ইউক্রেন। রাশিয়া এ যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না।

কিয়েভকে সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সম্প্রতি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ও ট্যাংক সহায়তার ঘোষণা দেয় জার্মানি। এসব ট্যাংক দ্রুত ইউক্রেনে সরবরাহের আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে আশ্বস্ত করে জার্মান চ্যান্সেলর শলৎজ বলেন, যতদিন প্রয়োজন ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাবে জার্মানি। এই যুদ্ধে মস্কোর বিজয়ী হওয়া উচিত নয়।

যুক্তরাজ্য সফরে গিয়ে যুদ্ধবিমান চেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি যুদ্ধবিমানকে ‘মুক্তির ডানা’ হিসেবে তুলে ধরেছেন। পরে ডাউনিং স্ট্রিট জানায়, প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রতিরক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছেন ইউক্রেনকে দেওয়া যেতে পারে এমন সম্ভাব্য যুদ্ধবিমান খুঁজে বের করতে।

এর প্রতিক্রিয়ায় রুশ দূতাবাস এক বিবৃতিতে সতর্ক করেছে, ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণের জবাব কীভাবে দিতে হয় তা জানা আছে মস্কোর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.