মস্কোর বিভিন্ন স্থানে পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন

 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত অবস্থায় রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন স্থানে পান্তশির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের দুই কিলোমিটার পূর্বে সেন্ট্রাল মস্কোর একটি ভবনের ছাদে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

এছাড়া মস্কো রিভারের তীরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের ছাদেও মোতায়েন করা হয়েছে পান্তশির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে এ সব ছবি ছড়িয়ে পড়লে এ সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে যান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেখে মনে হচ্ছে-মন্ত্রণালয়ের প্রধান ভবনের ছাদে শুক্রবার বিমান প্রতিরক্ষা অস্ত্র দেখা গেছে।

মস্কো হামলার শিকার হতে পারে-এমন চিন্তা থেকে রাশিয়া উদ্বিগ্ন কিনা জানতে চাইলে পেসকভ বলেন, বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

তিনি বলেন, সাধারণভাবে তারা দেশের বিশেষ করে রাজধানীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সে কারণে তাদের কাছেই বিষয়টি নিয়ে প্রশ্ন করা ভালো।” এ বিষয়ে এএফপি জানতে চাইলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি।

সূত্র : গার্ডিয়ান।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.