বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে ১০ শহরে নেতৃত্ব দেবেন যারা

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

সারা দেশে বুধবার গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এতে দলের ১২ শীর্ষ নেতা দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ এ তথ্য জানিয়েছেন।

বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে কাল দেশের ১০টি শহরে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ঢাকাসহ আট বিভাগীয় শহর আছে। এ ছাড়া কুমিল্লা ও ফরিদপুরেও এ গণঅবস্থান কর্মসূচি হবে। বেলা ১১টায় শুরু হয়ে কর্মসূচি চলবে বেলা তিনটা পর্যন্ত। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণঅবস্থান অনুষ্ঠিত হবে।

ঢাকার কর্মসূচির নেতৃত্বে দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন সিনিয়র নেতা। বাকি দুজন হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

এ ছাড়া সিলেট বিভাগে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, খুলনায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এবং ফরিদপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান গণঅবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.