নেপালে বিমান দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার দু’জনের অবস্থা সঙ্কটজনক

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের আঘাত গুরুতর। জখম ২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ওই ২ জন নেপালের নাগরিক।

রবিবার সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে যাত্রিবাহী বিমান। ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছে সে দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। পিটিআই সূত্রে খবর, বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি তৈরি করেছে নেপাল সরকার। সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল সরকার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.