দু’দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

ইউক্রেনে ২ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্র ও শনিবার ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে এই খবর জানা গিয়েছে।

অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিলেন রাশিয়ার ধর্মীয় নেতা প্যাট্রিয়ার্ক কিরিল। তাঁর আর্জিতে সাড়া দিয়েই আগামী ২ দিন যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। ক্রেমলিনের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। শুক্র ও শনিবার রাশিয়া ও ইউক্রেনে অর্থোডক্স ক্রিসমাস উদ্‌‌যাপন করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.