কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে মুফতি আহসান উল্লাহর গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট  থেকে হাফেজ মাওলানা মুফতি আহসান উল্লাহর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় কালিন্দী ইউনিয়নের ব্রাহ্মণ কিত্তার মুসলিমবাগ এলাকায় ছয়তলা ভবনের দ্বিতীয়তলার ফ্ল্যাটের রান্নাঘর থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবিরের নেতৃত্বে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে ডিবি পুলিশ ও সিআইডির অপরাধ বিষয়ক একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত হাফেজ মাওলানা মুফতি আহসান উল্লাহ ছিলেন খেলাফত মজলিস  কেরানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ও আহমেদাবাদ ব্রাহ্মণ কিত্তা মাদ্রাসার প্রিন্সিপাল। ব্রাহ্মণ কিত্তা এলাকায় তিনি এসএস ডোর নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন। এছাড়া তিনি আবাসন ব্যবসার সাথেও জড়িত ছিলেন। তিনি স্ত্রী,  চার পুত্র ও দুই কন্যা নিয়ে নিজ ফ্ল্যাটে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিন হাফেজ মাওলানা মুফতি আহসান উল্লাহ ফজরের নামাজের সময় তার নিজতলার ফ্ল্যাটে থাকা তার  মাকে ঘুম থেকে ডেকে তুলতেন। কিন্তু আজকে তার মাকে আর ডেকে তোলেননি। তার মা কান্নাকাটির শব্দ শুনে ছেলের ফ্ল্যাটে যান এবং রান্না ঘরে ছেলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।

এছাড়া লাশের পাশে একটি ধারালো চাকু  দেখতে পান। নিহত আহসানুল্লাহর অপর ছয় ভাই  ভবনটির বিভিন্ন তলায় বিভিন্ন ফ্ল্যাটে আলাদাভাবে বসবাস করেন। 

তবে এই ঘটনাটি হত্যা না আত্মহত্যা পুলিশ এই মুহূর্তে কিছুই বলতে পারছেন না। এদিকে হাফেজ মাওলানা মুফতি আহসানুল্লাহর লাশ দেখার জন্য শত শত লোক তার বাড়ির সামনে ভিড় করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.