সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত: চুন্নু

 

সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী। অনেকেই বলেছেন এরশাদ নেই, রংপুরে জাতীয় পার্টিও নেই। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রমাণ হয়েছে, জাতীয় পার্টি এখনো অনেক জনপ্রিয় রাজনৈতিক দল।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টিকে বেশি বিশ্বাস করে। মানুষের বিশ্বাস শুধু জাতীয় পার্টিই দেশে সুশাসন দিতে পারবে। আমরা গণমানুষের প্রত্যাশা পূরণ করতেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

ঢাকা মহানগর উত্তর -এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাজী নাসির উদ্দিন সরকার, আব্দুস সাত্তার, এসএম হাশেম, মাহফুজ মোল্লা, আসলাম, মোহাম্মদ আলী, ইব্রাহীম খান, আবুল বাশার, রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.