মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে গৃহহীনতা চরমে পৌঁছেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়েই লস অ্যাঞ্জেলস জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার নতুন মেয়র কারেন বাস। সোমবারই তিনি শহরের নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেন। এরপরই প্রথম কাজ হিসেবে তিনি ‘গৃহহীনতার সঙ্কট’ ঠেকাতে জরুরি অবস্থা জারি করেন। এই পদক্ষেপকে ‘ভূকম্প বদল’ আখ্যা দিয়ে মেয়র কারেন বাস বলেন, ‘এই পদক্ষেপ সমস্যাটি সমাধানের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।’ লস অ্যাঞ্জেলস এমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে কারেন বাস বলেন, ‘এই গৃহহীনতার সঙ্কটকে মেনে নিতে পারছি না, যা ৪০ হাজারেরও বেশি মানুষকে কষ্ট দিচ্ছে। এর প্রভাব পড়ছে সবার ওপর।’ আগামী দিনে গৃহহীনদের জন্য আরও একাধিক পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন মেয়র।

