মধ্যরাতে মাগুরা বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

 

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আকতার হোসেনকে দুপুরে আদালতে নেওয়া হয়। ছবি: আমাদের সময়

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আকতার হোসেনসহ দলটির ১৪ নেতাকর্মীকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিনগত রাতে নিজ-নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের স্ত্রী শামসুন নাহার জানান, সৌদি আরব থেকে ওমরাহ পালন করে রোববার রাত ৯টার দিকে মাগুরার পাকা কাঞ্চনপুরের গ্রামের বাড়িতে ফেরেন তারা। রাত আনুমানিক ১টার দিকে পুলিশ এসে তার স্বামী আলী আহমেদকে নিয়ে যায়। পরে রাত দেড়টার দিকে স্টেডিয়াম পাড়ার বাসা থেকে আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আলী আহমেদের স্ত্রী শামসুন নাহারের অভিযোগ, গ্রেপ্তার ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা নেই। সরকারি দলের নির্দেশে রাজনৈতিকভাবে হয়রানি করতেই পুলিশ তাদের আটক করেছে। আটকদের মুক্তি দাবি করেছে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

তবে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আকতার হোসেনসহ বিভিন্ন মামলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.