‘বিএনপি কোয়ার্টার ফাইনালে হেরেছে, সেমিতেও হারবে : কাদের

আন্দোলনে হেরেছে মানে নির্বাচনেও হারবে। বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। এরপর সেমি ফাইনাল খেলা হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলায় বিএনপি হারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দীর্ঘ ৭ বছর পর আজ সোমবার চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এরআগে, বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর ।

বিএনপি সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর গেল। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া বিএনপি কিছুই করতে পারেনি। ১০ দফা দাবি দিয়েছে তার মধ্যে নতুন কোনো দাবি নেই।’

 

 

রিজার্ভ নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দেশে ৫ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে ৫ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।’

সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান বক্তা এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় অন্য নেতারা বক্তৃতা করেন।

এর আগে, সকাল সাড়ে ৮টায় সম্মেলনস্থলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘কেন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে। এ জন্য চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় নেতাদের তদন্ত করে দেখতে বলেন তিনি।’

 

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.