বিএনপির কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল নেতা আটক

 

 

সকাল থেকেই পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে বিএনপি কার্যালয়ের আশেপাশের এলাকা। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যেও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মাহাবুবুল আলম রবিন নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করে পুলিশের একটি মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয়।

আটক হওয়ার পর রবিন জানান, তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এ সময় “খালেদা জিয়ার মুক্তি চাই” স্লোগান দিতে থাকেন তিনি।

এদিকে গতকালের মতো আজকেও পুলিশের দখলে পুরো নয়া পল্টন এলাকা। নাইটেঙ্গেল ও ফকিরাপুল মোড়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়ের সড়কটি। পুরো এলাকাজুড়ে কড়া নিরাপত্তা অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে এখন পর্যন্ত সুনসান পরিস্থিতি বিরাজ করছে নয়া পল্টন এলাকা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.