বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশে বিএনপির কেন্দ্রীয় অফিসে   পুলিশের  অভিযান এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করার দাবীতে জার্মানির রাজধানী বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জার্মান বিএনপি ।

বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া এবং সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার , অন্যান্যদের মধ্যে সমাবেশে অংশ নেন জার্মান বিএনপি নেতা মোস্তাক মান্নান ,শাহ আলম ,নজরুল ইসলাম সেণ্টূ , মহিলা সম্পদিকা সেলি মিয়া , গিয়াস মুন্না , জসিম সিকদার , ইদ্রিস ভুঁইয়া,   যুবদল নেতা  হাছিব উদ্দিন , ছুহেল চৌধুরী ,  সুহাগ আলী ,জামান মিয়া প্রমুখ ।

এই বিক্ষোভে একাত্মতা ঘোষণা করেন হেসেন , বায়ার্ন, নর্থল্যান্ড ওয়েস্ট ফালিয়া সহ জার্মানির বিভিন্ন প্রদেশের নেতারা ।

সমাবেশ থেকে ১০ ই ডিসেম্বরের বিএনপির জনসভার প্রতি একাত্মতা ঘোষণা করা হয় এবং জার্মানিসহ আন্তর্জাতিক  সম্প্রদায়কে বাংলাদেশের জনগনের পাশে থাকার অনুরোধ করা হয় ।

সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.