বয়সে দ্বিগুণ বাসচালকের প্রেমে হাবুডুবু !নিজেই দিলেন প্রেমপ্রস্তাব

বয়স কিংবা সামাজিক অবস্থান, কোনও কিছুই প্রেমে বাধা হতে পারে না— বার বার তা প্রমাণিত হয়েছে। সম্প্রতি পাকিস্তানের বছর পঞ্চাশের বাস ড্রাইভার ও বছর চব্বিশের মহিলা যাত্রীর প্রেমকাহিনি বেশ চর্চিত হচ্ছে চারিদিকে।

পাকিস্তানের পঞ্জাব রাজ্যের চান্নু থেকে লাহৌর পর্যন্ত প্রতি দিনের বাসযাত্রার সময় শেহজাদি নামে এক তরুণী এবং সাদিক নামে এক জন বাসচালক একে অপরের প্রেমে পড়েন। ভালবাসা দু’দিক থেকে থাকলেও প্রথম ভালবাসার কথা স্বীকার করেন শেহজাদি।

এক সাক্ষাৎকারে শেহজাদি বলেন, ‘‘সাদিকের কথা বলার ধরন, তাঁর বাস চালানোর ধরন, তাঁর হাবভাব সবই মনে ধরেছিল আমার। চান্নু থেকে লাহৌর— দীর্ঘ যাত্রার সময় পুরনো দিনের ভালবাসার গান চালাত সাদিক। লম্বা পথ, ভালবাসার গান আর একে অপরের সঙ্গে চোখাচোখি— ভালই জমেছিল আমাদের প্রেম। আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একে অপরের সামনে ভালবাসার স্বীকারোক্তি। সাহস জুগিয়ে আমিই বলে ফেললাম শেষমেশ।’’

 

সাদিক প্রথম দিকে দু’জনের বয়স নিয়ে খানিকটা চিন্তিত হলেও শেহজাদি তাঁকে বোঝান, প্রেমে বয়স বাধা হতে পাররে না। দীর্ঘ দিন প্রেমালাপ চলার পর এখন তাঁরা বিবাহিত। নেটিজ়েনদের মতে, তাঁদের প্রেমকাহিনি সিনেমার গল্পকেও হার মানাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.