বার্লিনে পরিকল্পিত সরকার উৎখাত অভ্যুত্থান ব্যার্থ করে দেয় ৩,০০০ পুলিশের অভিযান।
উগ্রো ডানপন্থী ও সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তাদের একটি দল বার্লিনের পার্লামেন্ট ভবন (রাইখস্ট্যাগ) এ হামলা চালিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল।
পুলিশ সূত্রে জানা যায় আজ ৭ ডিসেম্বর সকালে পুলিশ, একদল দক্ষিনপন্থী (নিয়ো নাৎসি গ্রুপ) যারা নিজেদেরকে “রাষ্ট্র নাগরিক” এবং ডানপন্থী সশস্ত্র দল বলে অভিহিত করে তারা জার্মান পার্লামেন্ট দখল ও অভ্যুত্থানের পরিকল্পনা করেছিল। অভিযুক্ত ৫২ জনের মধ্যে প্রাক্তন ‘বিশেষ সৈন্য’ এবং পার্লামেন্টের একজন প্রাক্তন AfD সদস্যও রয়েছেন। এই গ্রুপটি হিংসাত্মক হামলা ও বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য দীর্ঘদিন ধরে তারা পুলিশের নজরদারিতে ছিল।
পুলিশের এক বিশেষ বাহিনী সকালের প্রথম দিকে গোপন তথ্যের ভিত্তিতে বার্লিন সহ ১২ টি ফেডারেল স্টেটে একসাথে অভিযান পরিচালনা করেছিল: বিশেষ পুলিশ বাহিনী সন্দেহভাজনদের বিভিন্ন অ্যাপার্টমেন্টে হামলা চালায়, ২৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ও বাঁকিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জাড়ি করে, তারা ১৮৭১ সালের জার্মান আইনি মডেলের উপর ভিত্তি করে এই অভিযান চালায়। এরা একটি রাষ্ট্রকে বেকায়দায় ফেলে নিজেদের জঙ্গি আদর্শ প্রতিষ্ঠা করার পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে ব্যাপক অনুসন্ধান ও কার্যক্রম ব্যবস্থা শুরু করে পুলিশ বহু আগে থেকেউ। যাইহোক, জঙ্গি দলটি বেশিদূর যেতে পারেনি। সর্বোপরি, তারা পার্লামেন্ট ভবনে আক্রমন করে, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ননাশক করে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করে এবং ফেডারেল সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। তারপর ক্ষমতা নেওয়ার প্রস্ততি করে গুরুত্বপূর্ণ মন্ত্রী পদের জন্য লোকেদের ইতিমধ্যে “ক্ষমতা দখলের” মুহুর্তের জন্য বাছাই করা হয়েছে বলে জানা গেছে।
শীর্ষস্থানীয় তদন্তকারীরা এই গোষ্ঠীর বিরুদ্ধে আজকের অভিযানকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন: “এটি নাশকতা সুযোগের দিক থেকে সমস্ত মাত্রা অতিক্রম করেছে।” বলে বার্লিনের পুলিশ।
“এটি একটি হিংসাত্মক অভ্যুত্থানের সন্দেহভাজন পরিকল্পনা”, বলে অভিহিত করা হয়। মূল পরিকল্পনায় ছিলো Birgit Malsack-Winkemann একজন প্রাক্তন AfD সদস্য,
“একটি সহিংস অভ্যুত্থানের সন্দেহভাজন পরিকল্পনা” এতে জড়িত ছিলো দক্ষিনপন্থী কিছু জঙ্গি এবং প্রাক্তন পূর্ব জার্মানির প্রাক্তন সৈন্যরা ছিলো, বিশেষ সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ সহ, গ্রুপটিকে বিশেষভাবে বিপজ্জনক বলে মনে করা হয়। বলেন ফেডারেল পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট GSG 9 ।

মীর মোনাজ হক , জার্মান প্রবাসী সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ।

