শেখ হাসিনা আমাদের সভাপতি, তার কোনো বিকল্প নেই : কাদের

 

গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচিত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাউন্সিলরদের মনের ভাষা শেখ হাসিনা বোঝেন।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে জাতীয় কাউন্সিলে নবনির্বাচিত কমিটি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তার কোনো বিকল্প নেই। তিনি ৪১ বছর ধরে দলটির সভাপতি। এটা বিশ্বে একটা রেকর্ড।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন সামনে রেখে বৈশ্বিক পরিস্থিতি সংকট, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর কর্মসূচির বিপরীতে অনেক চ্যালেঞ্জ আছে। সে চ্যালেঞ্জ মোকাবিলা করতেই অভিজ্ঞদের নেতৃত্ব রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দলের সাধারণ সম্পাদক হওয়ার মতো ১০ জন নেতা আছেন। তাদের যোগ্যতা আছে। তবুও আগামী নির্বাচনকে সামনে রেখে যে সংকট, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বিএনপির সরকার হটানোর একটা আন্দোলন- এসব চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমাকে তৃতীয় বারের মতো নির্বাচিত করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.