বিএনপি নেতা এ্যানি-জুয়েল আটক


বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার বিকেল ৪টা ২৪ মিনিটে নয়া পল্টন থেকে ডিবি পুলিশ তাদের আটক করে।

বিএনপি সূত্র জানিয়েছে, নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করে কাকরাইল নাইটেঙ্গেল মোড় ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে তাদের ডিবি পুলিশের গাড়িতে তোলা হয়। পরে গাড়িটি পুরানা পল্টনের দিকে চলে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.