স্ত্রীসহ কাউন্সিলর খোরশেদকে ফিরিয়ে দেয়া হলো এয়ারপোর্ট থেকে

 

করোনা হিরো খ্যাত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে স্ত্রীসহ এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডের একটি হাসপাতালে যাবার কথা থাকলেও সেটি পারেননি তিনি।

শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ছিল তার। তবে রাজনৈতিক মামলা ও রাজনৈতিক কারনে ব্যাক্তিগত যড়যন্ত্র মূলক মামলা থাকায় তাকে এই মুহূর্তে দেশের বাইরে যেতে দেয়া হয়নি।

বিষয়টি নিশ্চিত করে খোরশেদ জানান, এটি অমানবিক। আমার স্ত্রীর জন্য চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেয়া ছিল। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের ব্যক্তি প্রতিহিংসা চরিতার্থ করার কারণে হয়রানির লক্ষে আজ আমাকে চিকিৎসা সেবার জন্য বাইরে যেতে দেয়া হয়নি। সুত্র, বাংলাদেশ প্রতিদিন । 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.