মানুষ এই অনির্বাচিত একনায়ক সরকারের পতন চায়: মান্না

গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ এই স্বৈরাচার সরকারের পতন চায়, এই পতন হতে হবে, এরপর ক্ষমতায় যে-ই আসুক, জনগণ যেন তাদের অধিকার ফিরে পায়।

তিনি আজ জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম। 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.