ম্যাচের বাকি কয়েক সেকেন্ড। তখনই গোল করলেন আতোয়ান গ্রিজম্যান। ১-১ সমতা। ফ্রান্স কি তবে হার এড়ালো? রেফারি সিদ্ধান্ত নিতে সাহায্য নিলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির। ভিএআর জানালো গোল হয়নি। তিউনিশিয়া জিতে গেল ১-০তে। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিলো তারা। মাঠের দর্শকদের চোখে পানি চলে এসেছে তখন। তিউনিশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি বটে। কিন্তু বিদায় উপহার হিসেবে এই জয়টা কম কীসে!

