বিয়ে করলেন ডনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প,স্বামী নাইজেরিয়ান-লেবানিজ বংশোদ্ভূত

বিয়ে করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প। তার স্বামীর নাম মাইকেল বুলোস। তিনি একজন নাইজেরিয়ান-লেবানিজ বংশোদ্ভূত। পেশায় তিনি একজন ব্যবসায়ী। শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগো ক্লাবে টিফানি-মাইকেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ ক্লাবটির মালিক ট্রাম্প নিজেই।

বিবিসি জানিয়েছে, মাইকেলের বয়স ২৫। তিনি বয়সে টিফানির থেকে চার বছরের ছোট। টিফানি ট্রাম্প ও তার সাবেক স্ত্রী মার্লা ম্যাপেলসের মেয়ে। বিয়ের অনুষ্ঠানে ডনাল্ড ট্রাম্প এবং তার সন্তানরা উপস্থিত ছিলেন। সন্তানদের মধ্যে ছিলেন, ইভাঙ্কা ট্রাম্প, ডনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প ও ব্যারন ট্রাম্প।

২০২১ সালেই টিফানির বাগদান সম্পন্ন হয়েছিল। সেসময় হোয়াইট হাউসেই থাকতেন ট্রাম্প। আবারও ২০২৪ সালের নির্বাচনে লড়ার ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। এর তিন দিন আগেই মেয়ের বিয়ে সম্পন্ন হলো।

 

২০১৮ সাল থেকেই প্রেম শুরু করেন এই দম্পতি। বুলোস নিজেও বিলিয়নিয়র। তিনি বড় হয়েছেন নাইজেরিয়ায়। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে নাইজেরিয়াকে নোংরা দেশ বলেও আখ্যায়িত করেছিলেন। ২০১৮ সালে তিনি সিনেটরদের সঙ্গে এক বৈঠকে ওই কথা বলেন। যদিও বুলোসের জন্ম লেবাননে। এরপর তিনি তার পরিবারের সঙ্গে নাইজেরিয়ার লাগোসে চলে যান। সেখানেই বড় হয়ে ওঠেন তিনি। বর্তমানে তিনি পারিবারিক ব্যবসা বুলোস এন্টারপ্রাইজের দায়িত্বে আছেন। এই মোটরসাইকেল কোম্পানিটি ব্যাপক সফল কোম্পানি হিসেবে পরিচিত। মাইকেল বুলোস প্রায় কয়েক বিলিয়ন ডলারের পারিবারিক সম্পতির মালিক।

টিফানির মা অভিনেত্রী মার্লা ম্যাপলস। তিনি ট্রাম্পের সাবেক স্ত্রী। ট্রাম্প-মার্লার বিয়ে হয় ১৯৯৩ সালে। বিচ্ছেদ ১৯৯৯ সালে। বিয়ের অনুষ্ঠানে মার্লা উপস্থিত ছিলেন। টিফানির সঙ্গে মাইকেলের দেখা হয় ২০১৮ সালে। মাইকেল তখন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়তেন। আর টিফানি অবকাশ কাটাতে ইউরোপে গিয়েছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.