বাঙালি অভিবাসীর হাতে নিগৃহীত ইতালির দুই নারী পুলিশ কর্মকর্তা

ইতালির কাতানিয়ায় একটি থানার বাইরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে নির্মমভাবে লাঞ্ছিত করার পর ইতালিতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই অভিবাসীকে গৃহহীন বলে মনে হয়েছিল স্থানীয় পুলিশের। ২ নারী পুলিশ অফিসার তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। উদ্দেশ্যহীন ওই ব্যক্তি তখনি  আক্রমণাত্মক হয়ে ওঠে। কাতানিয়া পুলিশ ইউনিয়নের প্রাদেশিক সেক্রেটারি জিউসেপ সোটিল জানাচ্ছেন – ”বিকাল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। যখন অভিযুক্ত ওই ব্যক্তি অফিসারদের ওপর ঝাঁপিয়ে পড়ে, একজনকে মুখে ও কাঁধে ঘুষি মেরে আঘাত করে এবং অন্য পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও  হিংসাত্মক প্রতিক্রিয়া দেখায়।”দুজন নারী অফিসার ওই অভিবাসীকে আটক করতে হস্তক্ষেপ করলে তখনি সে এরকম আক্রমণাত্মক হয়ে ওঠে। এদের মধ্যে একজন পুলিশ কর্মীর আঘাত গুরুতর। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের তীব্রতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্তমানে  তার অবস্থা স্থিতিশীল রয়েছে। দশদিনের মধ্যে তার আঘাত সেরে যাবে বলে আশা করছেন চিকিৎসকরা। আক্রমণকারী বাংলাদেশের একজন ২৮ বছর বয়সী গৃহহীন ব্যক্তি যার বিরুদ্ধে  অপরাধের বিভিন্ন নজির রয়েছে।

সোটিল জানাচ্ছেন – ” ওই ব্যক্তি বারবার পুরুষ অফিসারের সঙ্গে কথা বলতে চাইছিলেন, কোনো নারী পুলিশ অফিসারের সঙ্গে নয়।  স্থানীয় ট্রেড ইউনিয়ন বন্দর নগরীতে পুলিশ অফিসারদের প্রতি এহেন আচরণে রীতিমত বিরক্ত হয়েছিল ”।তিনি সম্প্রতি জর্জিয়া মেলোনি দ্বারা গঠিত ডানপন্থী জোটের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ অফিসারদের উপর যারা হামলা করে তাদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। FSP রাজ্য পুলিশের সাধারণ সম্পাদক  Valter Mazzetti বলছেন -”আমরা সেই দুই সহকর্মীর সাথে আমাদের সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি যারা গতকাল কাতানিয়ায় একজন পুরুষের দ্বারা নির্মমভাবে আক্রান্ত হয়েছিলেন। এই ঘটনাগুলি দেখায় যে পুলিশও মাঝে মাঝে বিপদের মুখে পড়ে। তাই পুলিশের মর্যাদা এবং সুরক্ষার ওপর যেকোনো হিংসাত্মক কার্যকলাপ রুখতে যথাযথ পদক্ষেপ নেয়া জরুরি। যাতে তারা তাদের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে’ 

সূত্র : ‘rmx.news

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.