কাতার বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও মরোক্কো। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় আল বায়াত স্টেডিয়ামে শুরু হয়েছে। রাশিয়া বিশ্বকাপে শিরোপা জিততে না পারার অপূর্ণ স্বপ্ন এবার পূরণ করতে চায় ক্রোয়েশিয়া। অন্যদিকে প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়াকে রুখে দিতে চায় মরোক্কো।
শক্তির বিচারে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও প্রথমার্ধে মাঠে দাপট দেখায় মরক্কো। বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে, মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে কোন ভয়ঙ্কর আক্রমণ দাঁড় করাতে পারেনি ক্রোয়েশিয়াও। এর ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের লড়াই।

