পক্ষাঘাত, কণ্ঠ পর্যন্ত হারাতে বসেছিলেন শাহরুখ !

২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। তাঁকে অবশ্য বলা হয় রোম্যান্সের কিং। শেষ কয়েক দশক ধরে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন নায়ক। বড় পর্দার নায়ক বলে বিভিন্ন সময় শুধু ছবির জন্য নয়, ব্যক্তিগত কারণেও শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। কখনও সহ-অভিনেতার সঙ্গে বচসা, কখনও ছেলে আরিয়ান খানের জন্য। কিন্তু জানেন কি, সামান্য গলার সমস্যার জন্য কতটা ভুগতে হয়েছিল কিং খানকে?

শাহরুখের কাঁধের চোটের বিষয়ে ইতিমধ্যেই অবগত তাঁর ভক্তরা। কিন্তু শিরদাঁড়ার ব্যথা ঠিক করার জন্য নায়ককে যা ঝক্কি পোহাতে হয়েছিল, তা শুনলে চমকে যাবেন। কাছের মানুষদের থেকে অভিনেতা জানতে পারেন, সেই দিনের পর তাঁর পক্ষাঘাত হতে পারত, নিজের কণ্ঠও নাকি হারাতে পারতেন নায়ক। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.