নয়ন হত্যার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২২ নভেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (২০ নভেম্বর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য জনগণকে অবহিত করতে গতকাল (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বাজারে লিফলেট বিলি করতে যান উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া। এসময় তার শরীরে বন্দুক ঠেকিয়ে পুলিশ নির্মমভাবে হত্যা করে।

রিজভী বলেন, এ নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.