চার ম্যাচ পর বার্সার ‘সান্ত্বনামূলক’ জয়

 

 

চ্যাম্পিয়নস লীগ শেষ হয়েছে আগেই। গ্রুপপর্বের ৬ষ্ঠ ম্যাচটি বার্সেলোনার জন্য ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে হারিয়েছে ইউরোপা লীগে নেমে যাওয়া বার্সা। মঙ্গলবার রাতে প্লাজেনের মাঠ দুসান অ্যারেনায় ৪-২ গোলের সান্ত্বনামূলক জয় পায় জাভি হার্নান্দেজের দল।

চ্যাম্পিয়নস লীগে চার ম্যাচ পর জয় পেলো বার্সেলোনা। ‘সি’ গ্রুপের লড়াইয়ে ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-১ গোলে উড়িয়ে দুর্দান্ত যাত্রা শুরু করেছিল ব্লাউগ্রানারা। দ্বিতীয় ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে পরাস্ত হয় বার্সা। তৃতীয় ও চতুর্থ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষেও জয় পায়নি জাভির দল। পঞ্চম ম্যাচে ফের বায়ার্নের শিকার হয় বার্সেলোনা। এবার প্লাজেনকে হারিয়ে গ্রুপপর্বের দ্বিতীয় জয় পেলো কাতালানরা। অর্থাৎ, চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বের ৬ ম্যাচে শুধু প্লাজেনের বিপক্ষেই জয় পেয়েছে বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লীগে ৭১ শতাংশ ম্যাচ হেরেছে ভিক্টোরিয়া প্লাজেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.