কিশোরগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলি ,৫ নেতাকর্মী আহত

 

 

কিশোরগঞ্জে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে মিছিল নিয়ে যোগদান করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হন। এছাড়া বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ পরিস্থিতিতে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা চলছে। কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সুত্র, মানবজমিন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.