৫ বছরের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে উচ্ছ্বসিত পূজা চেরি

পূজা চেরি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন, এ খবর পুরনো। তার ভিসা নিশ্চিত হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। তবে অবশেষে এবার ভিসা নিজের হাতে পেয়েছেন পূজা। তাই সোশ্যাল মিডিয়ায় ভিসার ছবি প্রকাশ করে ভক্তদের সাথে আনন্দ ভাগাভাগি করলেন অভিনেত্রী।

রোববার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ৩টি ছবি আপলোড করেছেন পূজা। প্রথমটিতে ভিসা হাতে নিয়ে ক্যামেরার সামনে দেখা গেছে অভিনেত্রীকে। অন্য দুটিতে তার ও তার মায়ের ভিসার ছবি। ছবির ক্যাপশনে লিখেছেন, অবশেষে এটা পেয়েই গেলাম…। সেই সাথে কৃতজ্ঞতাসূচক হাতজোড় করা দুটি ইমোজিও যুক্ত করে দিয়েছেন গলুই অভিনেত্রী।

মূলত, পূজা চেরির যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার প্রসঙ্গটি বর্তমানে বেশ চর্চিত। সম্প্রতি শাকিব খান ও শবনম বুবলীর সন্তান প্রকাশ্যে আসতেই পূজা চেরি ও শাকিব খানের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জল্পনা। শাকিব খানের সাথেই একটি ছবির শ্যুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন পূজা। এখানেই সমস্ত জল্পনার সূত্রপাত।

জানা গেছে, বীর সিনেমার শ্যুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেন শাকিব-বুবলী। এর আগে ছবির শ্যুটিংয়ের জন্য অপু বিশ্বাসের সাথে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বিয়ে করেছিলেন এই জুটি। পরে সন্তান সম্ভবা হন অপু, জন্ম নেয় ছেলে আব্রাম খান জয়। তাই এবার এই নায়কের সাথে শ্যুটিংয়ের কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য পূজার ভিসা পাওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় এবার শাকিব-পূজার প্রেমের বিষয়ে শুরু হয়েছে গুঞ্জন। অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেননি পূজা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.