সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার আছে এবং থাকবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনা সরকার আছে এবং থাকবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে তার দফতরে ব্রিফিংকালে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিএনপি এমন একটি দল যাদের নেতাদের মুখে মধু অন্তরে বিষ- এমনটা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের মুখে গণতন্ত্রের বুলি কিন্তু চর্চায় লুটপাট আর সুবিধাবাদ। বিএনপি স্বাধীনতার কথা বলে কিন্তু লালন ও পোষণ করে স্বাধীনতাবিরোধী অপশক্তি আর পৃষ্ঠপোষকতা করে সাম্প্রদায়িক শক্তিকে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.