লেভানডোভস্কির জোড়া গোলে বার্সার সহজ জয়

ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরলো বার্সেলোনা। এদিন জোড়া গোল করেছেন জোড়া গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি।

খেলার শুরতেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। তবে ফিনিশিংয়ের অভাবে আসছিল না কাঙ্ক্ষিত গোল।

৩১ মিনিটে স্কোর শিটে নাম তোলেন লেভানডোভস্কি। মিনিট চারেকের মাথায় তার দ্বিতীয় গোলে ব্যবধান ২-০ করে কাতালান ক্লাবটি। আর ৩৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আনসু ফাতি। ম্যাচের বাকি সময়ে আরও কিছু সুযোগ পেলেও ব্যর্থ ছিল দলটির আক্রমণভাগ।

এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়ালের ৩ পয়েন্ট পিছিয়ে জাভি হার্নান্দেসের দল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.