রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকাস্থ ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে পরিচয়পত্র তুলে দেন ভারতের নতুন হাইকমিশনার।

ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিচয়পত্র পেশের পর বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় হাইকমিশনার ভার্মা, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতিকে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.