ম্যাচে ম্যান সিটিকে হারালো লিভারপুল

হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুর। একমাত্র গোলটি এসেছে মোহাম্মদ সালাহর পা থেকে।

লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো লিভারপুল। আর আসরে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো গত দুইবারের চ্যাম্পিয়ন সিটি।

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিচ্ছিল দুই দল। সেই সাথে ছিল গোল মিসের মহড়া। ৫৫ মিনিটে জালে বল জড়িয়েও ভিএআরে গোল বঞ্চিত হয় ম্যানচেস্টার সিটি। ৭৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় লিভারপুল। গোল করেন মোহামেদ সালাহ।

১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ কম খেলে তিন জয় ও চার ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে লিভারপুল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.