বাম গণতান্ত্রিক জোটের সাথে বাংলাদেশ জাসদের যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত

২৬ অক্টোবর ২০২২, বুধবার, বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের যৌথ সভা পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বাম গণতান্ত্রিক জোটের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোঃ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের পক্ষে দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান,।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাম গনতান্ত্রিক জোটের শরীক গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, সিপিবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সিপিবি’র কেন্দ্রীয় কমিটি সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সাজ্জাদ জহির চন্দন, বাসদ মার্কসবাদীর মানস নন্দী, বাংলাদেশ জাসদের ডা. মোশতাক হোসেন,বাদল খান মঞ্জুর আহমেদ মঞ্জু ও অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট এবং বিরোধী দলের সভা-সমাবেশের ওপরে যে নিপীড়ন চলছে তার তীব্র নিন্দা জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, ‘সরকারের লুটেরা, কমিশনভোগী ও গোষ্ঠী স্বার্থে নেওয়া ভুলনীতি ও দুর্নীতির কারণে আজ বিদ্যুৎ খাতের এই মহা বিপর্যয়। এ দায় সরকারের। এ দায় জনগণ নেবে না।’ সভা থেকে আগামী দিনে দুঃশাসন-নিপীড়ন এবং গণতন্ত্রহীনতার বিরুদ্ধে ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ যুগপৎ সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.