ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকমের অনুভূতি

 

গত ১৯–২৩ অক্টোবর শুরু হয় পৃথিবীর সবচেয়ে বৃহৎ বইমেলা। করোনার পর এবারেই বইমেলাটা ছিল ভীষণ অন্য রকমের। মেলায় অংশগ্রহণ করব। এজন্য একজন লেখক হিসেবে ছিল ব্যাপক উত্তোজনা, আগ্রহ ও স্বপ্নের। বাংলাদেশ থেকে স্বপ্ন ’৭১ প্রকাশনের প্রকাশক ও লেখক আবু সাঈদ ভাইয়ের সঙ্গে কথা বলে ঠিক করি, স্বপ্ন ’৭১ প্রকাশনের একজন প্রতিনিধি ও লেখক হিসেবে মেলায় অংশ নিব। তারপর টিকিট করে ফেলি। অনেক খ্যাতিমান প্রকাশকদের ইমেইল করি। অনেকই ইমেইলের উত্তর পাই। খোঁজ পাই ভারতের কলকাতার দীপ প্রকাশনী প্রকাশক বন্ধু দীপ্তাংশু মন্ডলের। অনেক বছর পর বন্ধুর সঙ্গে দেখা হবে। এটাও যেন আরেক রকমের অনুভূতি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বে জনমত গঠনের জন্য অবিম্মরণীয় অবদান রাখে কনসার্ট ফর বাংলাদেশ। এই আয়োজন নিয়ে আমার ও আবু সাঈদ ভাইয়ের যৌথ লেখা বই ‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ।’ এই বইটি বিশ্বের বৃহৎ বইমেলায় প্রদর্শিত হবে— কী যে এক আনন্দ!  ফ্রাঙ্কফুর্ট বইমেলায় এই বইটি নিয়ে ২১ অক্টোবর রাতে জার্মানী থেকে বাংলা ভাষার পত্রিকা শুদ্ধস্বর ডটকম আয়োজন করে এক বিশেষ অনুষ্ঠান। সেখানে আমরা দুইজনেই অনলাইনে অংশগ্রহণ করি। সঞ্চালনা করেন শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল ভাই।

অনুষ্ঠানের পর থেকে শুরু হয় মনের ভেতরের জল্পনা কল্পনা। বইমেলা কী কী করব। কোনো প্রকাশকদের সঙ্গে দেখা করব। কীভাবে সময়গুলো পার করব। এমন অনেক পরিকল্পনা। বিমানে করে লন্ডন থেকে জার্মানী পাড়ি দিলাম। বিমানবন্দর থেকে ট্রেনে করে মেলায় চলে আসলাম। মেলা প্রবেশ করে যেন মনে হচ্ছে একটা স্বপ্নকে ছুঁয়ে দেখলাম। এতো প্রকাশনী ও প্রকাশক। বিশ্বের বিভিন্ন ভাষা ভাষার প্রকাশনী এতে অংশ নিয়েছে। জানাতে পারি, ৯৫টি দেশ থেকে ৪০০০ জন পরিদর্শক, ৪০০০ জন শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিক অংশ নেয় ৭৪তম এই আসরে। অনুষ্ঠিত হয় দুই হাজার অনুষ্ঠান।

আমাদের বইটি প্রদর্শনীর জন্য রাখা হলো দীপ প্রকাশনীর স্টলে। এখানে অনেক এসে বইটা দেখছে, অনেকের কৌতুল হয়ে জানাতে চাচ্ছেন এটা কি ধরণের বই। কী নিয়ে লেখা। যখন বইটি সম্পর্কে বলি, সবাই অবাক হয় বলে, এমন ঘটনা ঘটেছিল!  ঘটনা জেনে তাঁদের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। বইটি নিয়ে আমি মেলাটা ঘুরে ঘুরে দেখছি। কত কত ভাষায় প্রকাশক ও লেখকদের।

লন্ডন থেকে এসেছে বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। তাঁদের ওখানে গেলে, তারা প্রদর্শনের জন্য কিছু সময় অনুমতি দেন। তারা বইটি ইংরেজি ভাষান্তরে করার জন্য আগ্রহ প্রকাশ করেন। যোগাযোগ রাখার ব্যাপারে আন্তরিকতা দেখায়। দুবাইয়ের প্রকাশনী সংস্থা নলেজ ফাউন্ডেশন। তার কর্নধার মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। তিনি বইটি দেখে খুবেই আগ্রহ প্রকাশ করলেন। তিনি খুব করে বলেন, বইটি আরবী ভাষান্তর করার জন্য। এমন অনেক প্রকাশক ও লেখকের সঙ্গে কথা হয়।

দিনটি ছিল মেলার শেষ দিন। তাই বার বার খুব আফসোস হচ্ছিল, কদিন আগে আসলে আরও দ্বিগুণ ভালো লাগত। অনেক প্রকাশক ও লেখকদের দেখা হত, কথা হত, তাঁদের অভিজ্ঞতা জানতে পারতাম। সত্যি, একজন লেখক হিসেবে প্রথমবার এখানে অংশ নিয়ে যেন এত ভালো লাগার তা বুঝাতে পারব না। তবে একটু ব্যথিত হয়েছিলাম, যখন বাংলাদেশ থেকে একমাত্র স্টল এসেছি, জাতীয় গ্রন্থ কেন্দ্র। সেখানে গিয়ে বইটি তাঁদের দেখানোর পর তাঁরা একদম আগ্রহ দেখাইনি, এবং ইউরোপ – আমেরিকা ভিত্তিক বাংলা পত্রিকা শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল জানান , কনসার্ট ফর বাংলাদেশ : দুই বন্ধু এক দেশ , লেখক আবু সাঈদ এবং প্রিয়জিৎ দেবসরকারের লেখা বইটি বাংলাদেশ স্টলে রাখার জন্য বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা সাইফুল ইসলামকে অনুরোধ করেছিলেন , কিন্তু সাইফুল ইসলাম হাবিব বাবুলকে জানান সাংস্কৃতিকমন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বইটি স্টলে রাখা সম্ভব না ।  যেটা বিদেশি প্রকাশকরা দেখিয়েছিলেন। তবুও এই ব্যথিত বুকে বইটি বিদেশি প্রকাশক, লেখক ও পাঠকদের আকর্ষণ ও মেলা দেখার সৌভাগ্যটাই ছিল বড়ই সুখকর।

প্রিয়জিৎ দেবসরকার , লন্ডন প্রবাসী লেখক এবং গবেষক ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.