নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুলিশসহ নিহত ৪

খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আজ শুক্রবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে এক জন বাদে বাকি নিহতদের পরিচয় জানা যায়নি।

নিহত আব্দুল আলীম বরিশাল রেঞ্জের পুলিশ সদস্য।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশিত করে বলেন, খুলনা থেকে একটি চট্টগ্রামগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মারা যান। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.