থাইল্যান্ডে সাবেক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলি, নিহত ৩১

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে শিশু দিবাযত্ন কেন্দ্রে সাবেক এক পুলিশ কর্মকর্তার  এলোপাতাড়ি গুলিতে ৩১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানায়।

পুলিশের উপ-মুখপাত্র আর্চন ক্রাইটং রয়টার্সকে বলেন, সাবেক এক পুলিশ কর্মকর্তা থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি ডে-কেয়ার সেন্টারে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে ৩১ জন নিহত হয়েছেন।

দেশটির সরকারের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী সব সংস্থাকে ব্যবস্থা নিতে এবং অপরাধীকে ধরার জন্য নির্দেশনা দিয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.