টস জিতে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউ জিল্যান্ড দলে মার্ক চ্যাপম্যানের পরিবর্তে একাদশে এসেছেন অলরাউন্ডার ড্যারিল মিচেল। অন্যদিকে শ্রীলঙ্কার দলে ইনজুরিতে পড়া বিনুরা ফার্নান্দোর পরিবর্তে খেলছেন কাসুন রাজিথা।

নিউ জিল্যান্ডের একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কার একাদশ: কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.