জ্বালানি  খরচ  কমাতে  জার্মান সরকারের ২০০ বিলিয়ন ডলার এর পরিকল্পনা

 

 

 

জার্মান  ফেডারেল  সরকার একটি ২০০ বিলিয়ন ইউরো প্যাকেজ ঋণ অর্থায়নের সাথে  ফেডারেল সরকার  গ্যাস চালিত  কারখানাগুলোকে জ্বালানি  ব্যবহারকারী   কোম্পানিগুলির জন্য গ্যাসের  উচ্চ খরচ কমাতে চায়।  “একটি   পরিকল্পিত জ্বালানি  খরচের  বিরুদ্ধে  “বড় প্রতিরক্ষা ঢাল” ভোক্তাদের জ্বালানি শক্তি খরচ কমাতে  এই   “মূল্য ব্রেক”  অন্তর্ভুক্ত”  ফেডারেল চ্যান্সেলর  ওলাফ  সলজ (Olaf Scholz (SPD) বার্লিনে বৃহস্পতিবার এ কথা  বলেছেন I উপরন্তু, সরকার  এখন থেকে  পরিকল্পিত গ্যাস সারচার্জ বর্জন করবে এবং এর পরিবর্তে  শিল্প কারখানাগুলোকে  সরাসরি সহায়তা করবে।

 

চ্যান্সেলর ওলাফ  সলজ এর মতে, জ্বালানি খরচ কমাতে ২০০  বিলিয়ন ইউরো আসবে ক্রেডিট-অর্থায়নকৃত অর্থনৈতিক স্থিতিশীলতা তহবিল (WSF=Wirtschaftsstabilisierungsfonds) (English = Economic Stabilization Fund থেকে । তহবিলটি মূলত করোনা মহামারীর ফলে অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছিল। ফেডারেল অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার (এফডিপি) অনুসারে, “WSF সংকট তহবিল শুধুমাত্র একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ২০০ বিলিয়ন ইউরো ব্যবহার করতে সক্ষম হবে। এফডিপি রাজনীতিবিদ আরো বলেছেন, “ফেডারেল রাজ্যগুলি থেকে আরও  অর্থ  সংগ্র করা  যাবে না, কারণ  ফেডারেল রাজ্যগুলো  এমনিতেই জ্বালানি  খরচ হ্রাস  করার উদ্দেশ্য  সবরকমের   পন্থা  অবলম্বন করছে, এরপরেও উপরি  দাবী   তাদেরকে  অর্থনৈতিক ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে I যার ফলে তাদের  জ্বালানি খরচ  কমানোর চলমান প্রজেক্টগুলোকে অকেজো  করে দিতে পারে এবং অর্থনৈতিক পরিকল্পনাকে আরো বিপর্যয়ের  দিকে  ঠেলে দিবে I”

 

৮.  ডিসেম্বর, ২০২১ সাল থেকে সলজ মন্ত্রিসভার  ডেপুটি চ্যান্সেলর এবং ফেডারেল অর্থনৈতিক বিষয় এবং জলবায়ু সুরক্ষা মন্ত্রী  হ্যাবেক.  বলেন;  “ভ্যাটের হ্রাস (৭%..) বজায় রাখা হবে এবং  জেলা পর্যায়ে  সকল জ্বালানি  চুক্তিতেও  এই নিয়ম প্রয়োগ করা হবে I”  হ্যাবেকের মতে, ভ্যাট হ্রাসের জন্য অর্থায়নের তহবিল উল্লেখ করা ২০০ বিলিয়ন ইউরোতে ভ্যাট হ্রাসের  প্যাকেজ অন্তর্ভুক্ত নয়। গ্যাস সারচার্জ বিলুপ্ত হওয়া সত্ত্বেও, গ্যাস সরবরাহের উপর পরিকল্পনা অনুযায়ী ১লা অক্টোবর থেকে ভ্যাট  ১৯% থেকে  হ্রাস করে  ৭% করা হবে  I    “ভ্যাটের হ্রাস (৭%) বজায় রাখা হবে এবং  জেলা  পর্যায়েও জ্বালানি  সরবরাহ চুক্তিতে  এই  প্রথা প্রয়োগ করা হবে I  জানালেন হ্যাবেক । ১লা অক্টোবর থেকে ৩১শে মার্চ, ২০২৪  পর্যন্ত, গ্যাসের উপর ভ্যাট ১৯%  শতাংশের পরিবর্তে শুধুমাত্র ৭%  বলবৎ থাকবে I হ্যাবেকের মতে,  এই ২০০ বিলিয়ন ইউরো ঋণ শুধু  জ্বালানি  সংক্রান্ত  বেপারে  প্রমোট  করা  হবে,  ভ্যাট হ্রাসের  কারণে এই ঋণের কোনো অংকস বিনিয়োগ  করা হবে  না ।

ভাষান্তর , মাহাবুবুল  হক / শুদ্ধস্বর ডটকমের বিশেষ প্রতিনিধি

 

সূত্র :- DW অনলাইন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.